বিজ্ঞাপন

আশুলিয়ায় গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার: হত্যার সন্দেহ

আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নিহত রুকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়। তিনি আশুলিয়া এলাকায় অবস্থিত ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাইল বালুর মাঠ এলাকায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঠিক কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পড়ুন- যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

দেখুন- প্রেমিকার খুশির জন্য ভুয়া পুলিশ সাজতে গিয়ে আটক যুবক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন