বিজ্ঞাপন

টি-টোয়েন্টির এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ব্রাজিল নারী দলের লরা কারদোসো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বতসোয়ানায় অনুষ্ঠিত বিসিএ কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথো নারী দলের বিপক্ষে এই বিরল কীর্তি গড়েন তিনি।

বিশ্বরেকর্ড গড়তে কারদোসোকে পূর্ণ ৪ ওভার বলও করতে হয়নি। মাত্র ৩ ওভার বোলিং করে ২ মেইডেনসহ ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করেন তিনি। এটি নারী ও পুরুষ মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতেই বিশ্বরেকর্ডের ঘটনা। এতদিন সর্বোচ্চ ৮ উইকেট নেয়ার নজির ছিল।

লেসোথোর ১০ নম্বর ব্যাটার লিন্ডিউই পোলাকি ছাড়া বাকি সবাই কারদোসোর শিকার হয়েছেন (সেই উইকেটটি নেন মারিয়ানে আরতুর)। লরার এমন বোলিং তোপে লেসোথোর ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাত্র ১৩ রানে। এর আগে ব্যাট করে ২০২ রান তোলা ব্রাজিল জিতেছে ১৮৯ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে এটা তাদের তৃতীয় সর্বোচ্চ বড় জয়, সবচেয়ে বড় জয়টি ২০২৪ সালে মেক্সিকোর বিপক্ষে ২৩৪ রানে।

লরা কারদোসোর এই অর্জনের আগে টি-টোয়েন্টিতে ৮ উইকেট নেওয়ার রেকর্ড ছিল মাত্র একটি। গত বছরের ডিসেম্বরে মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন ভুটানের সোনাম ইয়েশে। ৭ উইকেট নেয়ার ঘটনা ২টি; মালয়েশিয়ার সিয়াজ্রুল ইদ্রুস নেন ৮ রানে, বাহরানের আলী দাউদ ১৯ রানে।

পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যকার খেলায় সেরা বোলিংয়ের রেকর্ডটি ভারতের দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ৬ উইকেট নিয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের একজন মোস্তাফিজুর রহমান। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাটার মাস্টার ৬ উইকেট পেয়েছিলেন ১০ রানের বিনিময়ে।

লরা কারদোসোর এই রেকর্ড কেবল ব্রাজিলের জন্য নয়, বরং বিশ্ব ক্রিকেটের জন্যই এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন