বিজ্ঞাপন

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপো মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে।


প্রশাসনের সূত্রে জানা যায়, আজ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা, বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করার সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তেল জব্দ করা হয়।

পড়ুন- হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

দেখুন- হরমুজ প্রণালি দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ যেতে পারবে: ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন