বিজ্ঞাপন

ফের গ্রেফতার কর্ণফুলী যুবলীগের সভাপতি নাজিম

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দীন হায়দার, নিষিদ্ধ যুবলীগের কর্ণফুলী উপজেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। 
পুলিশ জানায়, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি। স্থানীয়রা জানান, পুলিশ উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম নাগরিককে বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন