বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো-তে পৌঁছেছে।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এই জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া চলছে। চলতি এপ্রিল মাসে মোট ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টনের একটি চালান আসার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার প্রক্রিয়া চলছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন এসে পৌঁছেছে।ভারত থেকে আরও ৮ হাজার টন ডিজেল এসেছে দেশে
এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে।
পড়ুন: ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
আর/


