বিজ্ঞাপন

পাকিস্তানে প্রথমদিনের আলোচনা শেষ, হরমুজ প্রণালির দিকে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখোমুখি হয়। অন্যদিকে, এই আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

এই তথ্য দ্রুত ইসলামাবাদে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়। একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে। 

এর আগে শনিবার বিকেলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক শুরু করে। বৈঠকটিতে সভাপতিত্ব করেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে, জানা গেছে  ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পরোক্ষ বা আলাদাভাবে আলোচনা চলিয়ে যাচ্ছিলো।

ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানিয়েছেন, এই সরাসরি আলোচনার বিষয়টি সঠিক হলে, ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচক দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে। তিনি দাবি করেন, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। সংবাদমাধ্যম আল জাজিরাও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার সকালে।

পড়ুন : ইসলামাবাদে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন