গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও টাকা সহ এক শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ হাজার ২শ সাত পিচ ইয়াবা, দুই কেজি গাঁজা ও ৪ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার রাতাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম আকাশ উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। সে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
তিনি জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশ উপজেলার রাতাইল গ্রামে অভিযান চালিয়ে আসামী নিজ বসতঘর থেকে ১০ হাজার ২শ সাত পিচ ইয়াবা, দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লক্ষ ২৬ হাজার টাকাসহ এক শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের পর আসামীর বিরুদ্ধে মামলা রুজুর পর কোর্ট তোলা হয়েছে। এধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পড়ুন- ইরানকে সামরিক সহায়তার বিষয়ে চীনকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প


