বিজ্ঞাপন

নাগেশ্বরীতে মসজিদের বরাদ্দের আড়াই লক্ষ টাকা নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, জনমনে স্বস্তি‎

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের দক্ষিণ চিলমারী জামে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্থ আত্মসাতের গুঞ্জনকে ভিত্তিহীন উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।

‎জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় মসজিদের সংস্কার ও উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্যের অভাবে স্থানীয় ইউপি সদস্য মো: আফতার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে কিছু অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

‎তবে সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থ মসজিদের উন্নয়ন কাজেই যথাযথভাবে ব্যয় করা হয়েছে। শুরুতে কাজের পদ্ধতি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। বর্তমানে ইউপি সদস্য, মসজিদ কমিটি ও এলাকাবাসীর মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে।

‎স্থানীয়দের ভাষ্য, “অপপ্রচারের কারণে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, তবে এখন সব পরিষ্কার। সবাই মিলে মসজিদের উন্নয়নে কাজ করছি।”

‎মসজিদ কর্তৃপক্ষ এলাকাবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সত্য তথ্যের ওপর নির্ভর করাই সবার দায়িত্ব।

‎সব ধরনের ভুল বোঝাবুঝি দূর করে এখন দক্ষিণ চিলমারী জামে মসজিদকে আরও সুন্দর ও উন্নত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

পড়ুন- একই গ্রামে মোবাইলে প্রবাসীর একাধিক বিয়ে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী‎

দেখুন- বেগম জিয়া ছিলেন সশস্ত্র বাহিনী অন্তঃপ্রাণ: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন