বিজ্ঞাপন

নওগাঁয় এইচবিবি করন রাস্তার কাজের উদ্বোধন

নওগাঁয় সদর উপজেলার বক্তারপুর ও হাপাঁনিয়া ইউনিয়নে গ্রামীণ মাটি রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে আড়াই কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেব ফলক উন্মোচন করে এসব কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বিএমএ এর সভাপতি ডা: ইসকেন্দার হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে বক্তারপুর ইউনিয়নের মোক্তারপাড়া পাকারাস্তার মাথা হতে মোক্তারপাড়া স্কুলগামী, মুক্তারপাড়া পাকারাস্তা হতে মুক্তারপাড়া মসজিদ গামী এবং হোগলবাড়ি পাকারাস্তা হতে ঠুটাপাড়া মসজিদগামী দেড় কিলোমিটার রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৩১ টাকা।

এছাড়া হাপাঁনিয়া ইউনিয়নের ডাফইল দিঘীরপাড়া পাকারাস্তার মাথা হতে কাশিবাড়িগামী ১ কিলোমিটার রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ৭৭ লাখ ৫৮ হাজার ১৭২টাকা।

পড়ুন- ধেয়ে আসছে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো, শঙ্কায় আবহাওয়াবিদরা

দেখুন- নানা আয়োজনে নোয়াখালীতে বাংলা বর্ষবরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন