বিজ্ঞাপন

শেরপুরে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত

বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখতে শেরপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা লোকজ মেলা আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

১৪ ই এপ্রিল (মঙ্গলবার)সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণিল ‘বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক গুলো প্রদর্শন করে আবার একই স্থানে শেষ হয়।শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী দেশীয় বাদ্যযন্ত্র, ধান ভানা ঢেকী,পালকী,হুক্কা,সেই সময়ের জমিদারী, বিভিন্ন ধরেনর মুখোশ নিয়ে অংশগ্রহণ করেন।এসময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ,পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূইয়া, সদর সার্কেল নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক,শেরপুর  প্রেসক্লাবে সভাপতি কাকন রেজা,কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আবদুল আওয়াল চৌধুরী সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুল  কলেজের  শিক্ষক  শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন সংগঠনের আয়োজনে বিভিন্ন গ্রাম গন্জে হরেক রকমের অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়।শেরপুরের প্রায় শতাধিক গ্রাম গঞ্জে হাট বাজারে বসেছে লোকজ মেলা ও বৈশাখী মেলা।

পড়ুন- ধেয়ে আসছে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো, শঙ্কায় আবহাওয়াবিদরা

দেখুন- প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো ‘কৃষক কার্ড’ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন