বিজ্ঞাপন

রূপগঞ্জ সাহিত্য পরিষদের বৈশাখী শোভাযাত্রা ও কবিতার আসর

নারায়ণগঞ্জের কবি,সাহিত্যিক, লেখক ও সাংস্কৃতিক সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইলে নিবাস বাবুর নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আলম হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি ডাক্তার আব্দুল হালিম ওরফে বিপুল হালিম, সহ সভাপতি ডাক্তার মেজবাউল হাসান, কবি ও শিক্ষক শম্ভুনাথ হালদার, সহ সাধারণ সম্পাদক শামীমা সুলতানা উমা, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, অর্থ সম্পাদক গোলজার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কবি রলি আক্তার, কবি সাহনিন সুলতানা,এস আলম প্রমূখ।

বিজ্ঞাপন

আয়োজনে বাঙালী ভোঁজন সংস্কৃতির অংশ হিসেবে পান্তা ইলিশসহ মধ্যহ্নভোঁজ পরবর্তী কবিতার আসরে স্ব রচিত কবিতা পাঠ, বৈশাখী গান পরিবেশন,আলোচনাসভা শেষে গোলাকান্দাইল হাট এলাকায় একটি শোভাযাত্রা পদক্ষিন করা হয়।

প্রধান আলোচক কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, একদিনের আয়োজনে বাঙ্গালী হওয়ার চেয়ে সব সময় বাঙ্গালী সংস্কৃতি ধারন ও লালন করতে হবে। যা আমরা করে আসছি। রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে এমন বৈচিত্র্যতা সংগঠনের কবি সাহিত্যিকদের প্রাণবন্ত করে তুলবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জবাসিকে আপন করে নিয়েছি কাজের মাধ্যমে। হয়তো চলে যাবার সময় হয়েছে। তবে আমার দেখা সাহিত্য চর্চাকারী, ছড়া কবিতা প্রেমি সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদ ব্যতিক্রম। এ ধরনের সংগঠনের পাশে থাকা সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। আমি সুযোগ পেলেই কবিতা আবৃতি করি, আসলে আমিও কবিতার ভক্ত। সাহিত্য পরিষদের এ আয়োজন বাংলা ভাষা চর্চা,ভাষাজ্ঞান বৃদ্ধি ও সাহিত্যকে ধারন,লালনের মাধ্যম হিসেবে কাজ করছে। যা প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে কবি আলম হোসেন বলেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদের মাধ্যমে জাতীয় পর্যায় লেখা ও লেখার মানের প্রতিযোগিতা, চর্চা, অধ্যয়ন,পাঠ ও বিশুদ্ধতার কাজ হয়৷ এখানে সকল মেধাবী ও প্রতিভাবানদের জন্যে অংশগ্রহণ উন্মুক্ত থাকে ।

পড়ুন- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেখুন- দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন