বিজ্ঞাপন

মাগুরায় ১ লাখ ১৩৫ জন শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মাগুরা জেলায় এ ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ১৩৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাক্সিন সাবকিউটেনাস পদ্ধতিতে প্রদান করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির সহ প্রমুখ।

সভায় হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয় এবং জেলার সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

১লাখ ১৩৫ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে বলে জানানো হয়। যার মধ্যে মাগুরা সদর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুর সংখ্যা রয়েছে ২৯৯৭৬ জন, মহম্মদপুরে ২৩৭৭৮ জন, শালিখা ১৬৩৮৬ জন, শ্রীপুর ১৬৯৯৫ জন, পৌরসভা ১৩০০০ জন শিশু রয়েছে। অস্থায়ী কেন্দ্র হিসেবে ৯৫৬টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

পড়ুন- শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হবেন সাবেক আইজিপি: চিফ প্রসিকিউটর

দেখুন- দেয়ালে পিঠ ঠেকে গেলে ইসরাইলে হা/ম/লা চালাবে যুক্তরাষ্ট্র?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন