বিজ্ঞাপন

ঈশ্বরদীতে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উদ্বোধন করলেন হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদীতে শুরু হলো বুরা দেওয়ান শাহ মাজারের মাসব্যাপী মেলা উদ্বোধন করলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।​
পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাসব্যাপী হযরত আরেফিন পীর বুরা দেওয়ান শাহ (রঃ) মাজারের মেলা। উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর সংলগ্নে এই দরগাহ। প্রাঙ্গণে আজ সকালে মাজার জিয়ারত ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

মাজার জিয়ারত ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় তিনি মাজারের পবিত্রতা রক্ষা এবং মেলার শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাজার কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, এই মেলাটি এই এলাকার অনেক পুরনো ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে আসে। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই মেলা সম্পন্ন হোক এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব বজায় থাকুক।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন