বিজ্ঞাপন

সংসদীয় রীতিনীতি পালনে জামায়াত অত্যন্ত সুশৃঙ্খল: স্পিকার

বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল ভূমিকা পালন করছে। তারা সংসদীয় রীতিনীতি মেনে চলার পাশাপাশি সংসদ পরিচালনায় পূর্ণ সহযোগিতা প্রদান করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল এবং একসময় তারা বিএনপির ঘনিষ্ঠ মিত্র ছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দল হিসেবে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে আমাদের সহযোগিতা করছে।”

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের কাজ হলো আইন প্রণয়ন করা এবং স্পিকারের দায়িত্ব হলো সেই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের নিয়মানুযায়ী সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে স্পিকার বলেন, উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি স্পিকারের দায়িত্ব নয়। লালমোহন-তজুমদ্দিনের উন্নয়ন নিয়ে তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। জীবনের এই পর্যায়ে এসে এলাকা ও জাতীয় সংসদে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি দলীয় নেতাকর্মীদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নিজের অবস্থান তুলে ধরে মেজর হাফিজ বলেন, “বিগত ৪০ বছরে আমি খুব একটা সৎ মানুষ খুঁজে পাইনি। তবে আমাকে দিয়ে কেউ কোনো অন্যায় কাজ করিয়ে নিতে পারবে না।”

অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, বিরোধী দল বা সাবেক সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের অন্যায় আচরণ করা যাবে না। ব্যক্তিগত স্বার্থে বা প্রতিহিংসার রাজনীতিতে জড়ালে ছাড় দেওয়া হবে না। রাজনীতিতে শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতা বজায় রাখতে হবে।

পড়ুন: আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন