বিজ্ঞাপন

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিস্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মৃতরা নির্মাণ শ্রমিকরা হলঃ গাইবান্ধা জেলার কুমারগাড়ি গ্রামের আব্দুল রহিম ছেলে রানা মিয়া ও পটুয়াখালীর জেলার ভাঙ্গরা গ্রামের আলতাফ মৃধা ছেলে দেলোয়ার মৃধা। দুপুর সাড়ে বারটায় ভোলাইল গেদ্দার বাজার মোল্লা বাড়ির শাহাবুদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে এঘটনা ঘটে।


শাহাবুদ্দিনের ছেলে লালন জানান, বাড়ি নির্মাণ কাজ করার সময় কাঠ দরকার হলে দেলোয়ার কাঠ আনতে রানাকে বলে। পরে রানা সেপটিক ট্যাংক পরিস্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে ভেতরে নামলে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পরে। দীর্ঘক্ষন সময় নেয়ায় নিচে নেমে দেলোয়ার ট্যাংকি ভেতরে রানাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের জন্য ভেতরে নামলে সেও অচেতন পড়ে থাকে। এসময় বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে শহরের ৩শ” শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

পড়ুন- সংরক্ষিত আসনে বিএনপির ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

দেখুন- একমাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুমিরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন