বিজ্ঞাপন

ভৈরবে ২২ মামলার আসামিসহ ৫ ডাকাত গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র

ভৈরব-এ ২২ মামলার এক আসামিসহ ডাকাত সন্দেহে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন


শনিবার (১৮ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন— ২২ মামলার আসামি ক্যাপ্টেন আসিফ, আল আমিন, বাদশা মিয়া, আলকাছ ও জালাল মিয়া। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।


এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান আকন্দ জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অভিযান চালিয়ে পঞ্চবটি বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন- ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

দেখুন- ‘বিগত সময়ের চেয়ে স্বাচ্ছন্দ্যে’ শুরু হলো হজ যাত্রা, যাত্রীদের সন্তুষ্টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন