বিজ্ঞাপন

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে মতবিনিময়

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার মতিসাগর এলাকায় মহাসড়কের পাশের এলএ কেস ১৬ নম্বরভুক্ত স্থাপনা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ক্ষতিগ্রস্ত স্থাপনার মালিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দাবি-দাওয়া ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করে দ্রুত ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল জটিলতা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত সমাধান হলে একদিকে যেমন মহাসড়ক নির্মাণ কাজ গতিশীল হবে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও তাদের ন্যায্য ক্ষতিপূরণ পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : ডাল দেখতে হয় দুরবীন দিয়ে: কলমাকান্দা হসাপাতালে রোগীর খাবার নিয়ে ক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন