বিজ্ঞাপন

বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পরে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ভারতীয় উইন্স কোরেক্সকক ২ বোতল সিরাপ উদ্ধার করা হয়।তবে এলাকাবাসীর দাবি তাদের কাছে বিপুল-পরিমাণ মাদক ছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা জেনে যাওয়ায় তারা কৌশলে নদীর পানির নিচে পুতে রেখেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার জামিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আরিফ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১২০ আর পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে ইছামতীতে অভিযান চালিয়ে নদীর মধ্যে থেকে ভারতীয় উইন্স কোরেক্সকক ২ বোতল সিরাপসহ মৃত কামরুজ্জামান ছেলে ইউসুফ আলী (৩০), চাবর আলী সরদারের ছেলে মোঃ সাবু (৪০), মৃত ওসমান গাজীর ছেলে হায়দার আলি (২৭), মৃত নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও সিদ্দিক আলীর ছেলে নয়ন মনিকে (৩৫) আটক করা হয়। এরা সবাই বেনাপোল পোর্ট থানার গয়ড়া ও পুটখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার জামিল হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় দুই আসামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন