বিজ্ঞাপন

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা কলেজ চলাকালীন ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করে। বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

বিজ্ঞাপন

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। অধ‍্যক্ষ তাঁর দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় একদল বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তারা অধ‍্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায় তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় তাকে টেনে হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন‍্যান‍্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করে। তবে তদন্তের পর সেই অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয় এবং তিনি নিজ পদে পুনরায় বহাল হন। চাঁদা না পাওয়া এবং মিথ্যা অভিযোগে ফাঁসাতে ব্যর্থ হওয়ার আক্রোশেই মূলত আজকে তার উপর হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন।

তিনি জানান, এর আগেও কলেজটিতে একই সন্ত্রাসী চক্র কলেজটিতে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিকবার অনাকাংখিত ঘটনা ঘটায়। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পড়ুন:মাদারীপুরে ফরম ফিলাপের টাকা নিয়েও এডমিট কার্ড পেল না শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষায় অনিশ্চয়তা

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন