ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ব্যস্ত শহর বার বাজার। উপজেলার বার বাজারকে বলা হয় বানিজিৎক শহর। ব্যস্ত এ শহরে বার বাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একটি খেলার মাঠ। আশেপাশে একমাত্র খেলার মাঠ। আর এ মাঠের উপর দিয়ে রাস্তা নির্মানের প্রতিবাদে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীর আজ (রবিবার) বেলা ১১টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক , অভিভাবক ও স্থানীয়রা গনসাক্ষরে অংশ নেয়। আয়োজকরা জানান, তারা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনসহ গণ সাক্ষর জমা দিবেন।
উল্লেখ্য, ২০২০ সালে একনেক সভায় যশোর- ঝিনাইদহ মহসড়ক ৪৮.৫ কিলোমিটার রাস্তা ৬ লেনে উন্নতি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ কাজের ব্যয় ধরা হয় প্রায় ২ হাজার কোটি টাকা। ২০২৬ সালে জুন মাসে রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যত কাজের অগ্রগতি হয়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

