বিজ্ঞাপন

বাস ভাড়া বাড়বে কি না চূড়ান্ত সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া আবারও বাড়তে পারে। এ বিষয়ে আজ সোমবার (২০ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আজই জানা যাবে ভাড়া বাড়বে কি না এবং বাড়লে কতটা বাড়বে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। তবে সেখানে ভাড়া বৃদ্ধির পরিমাণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকের বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে, যার ভিত্তিতে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

বৈঠকে সিদ্ধান্ত না এলেও প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া এক পয়সা সমন্বয় করা হয়। সে হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।

তবে পরিবহন মালিকরা জানিয়েছেন, ২০২২ সালের পর বাস-মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। ডলারের মূল্যবৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন তেলের খরচ বেড়েছে—এ বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পড়ুন: সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন