দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক ফলক উন্মোচন করা হয়।
এর মাধ্যমে দেশের মোট সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়াল ১৩টিতে। আগে বিদ্যমান ১২টি সিটি করপোরেশন হলো—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন: সংঘাতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের হামলা


