ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ২৭ জন উপকারভোগীর মাঝে মোট ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়।
আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ উপকারভোগীদের মাঝে এসব সহায়তার চেক বিতরণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগী অসহায় দুস্থ রোগী, অচ্ছসল মেধাবী শিক্ষার্থী, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা বাবদ ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাস্তবায়ন বাবদ ৯০ হাজার টাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বাবদ ৪৫ হাজার টাকা ও সিপিপিসি প্রকল্প উন্নয়ন বাবদ ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, সরকার সমাজের প্রতিটি খাতে সুষম উন্নয়ন ও সহায়তা পৌছে দিতে বদ্ধপরিকর। জেলা পরিষদ জবাবদিহি মূলক প্রতিষ্ঠান, এটি জনগণের প্রতিষ্ঠান। সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে জেলার অসহায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা পৌছে দিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সরকার জনগণের অধিকার ও সুবিধাপ্রাপ্তি সহজতর করার উদ্যোগ নিয়েছে। আমরা তৃণমূল পর্যায়ে সরকারের সেই উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।
পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


