বিজ্ঞাপন

খুদে ফুটবল: আটপাড়ায় বালকে হাতিয়া-তারাচাপুর ও বালিকায় রাজেন্দ্রগঞ্জ জয়ী

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক ও বালিকা দুই বিভাগেই খুদে খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকরা।

টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় হাতিয়া-তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাতিয়া-তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও ছিল বেশ রোমাঞ্চকর। এ ম্যাচে দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী ট্রফি নিজেদের করে নেয় স্বাগতিক রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খুদে ফুটবলারদের উৎসাহ জোগাতে ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। তারা হলেন- গোপালাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল তালুকদার, রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অলি আহাদ, ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম দরদী, দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব লিটন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম, হাতিয়া তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সুখারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদ কবীর, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল করিম হীরা প্রমুখ।

এছাড়াও যুব নেতা রুবেল চৌধুরী, ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এ টুর্নামেন্টটি স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির: ৩ ধর্মের মানুষের অংশগ্রহণে খাল খনন উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন