দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, যা বর্তমান চাহিদার তুলনায় স্থিতিশীল অবস্থানে আছে। তার মতে, দেশে জ্বালানি তেল সরবরাহ বা মজুতে কোনো ঘাটতি নেই।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, মূল চ্যালেঞ্জ হলো জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সৃষ্ট অযাচিত ভীতি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সব দেশেই পড়ছে, বাংলাদেশও এর বাইরে নয়। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
জ্বালানির মূল্য প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তবে সাধারণ মানুষের ওপর প্রভাব কমাতে সরকার চেষ্টা করছে। পরিবহন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমিত সমন্বয়ের পাশাপাশি পণ্যের মূল্য পরিস্থিতি অনুযায়ী সমন্বয়ের বিষয়েও ভাবা হচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।
পড়ুন: কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার
আর/


