বিজ্ঞাপন

বক্সিংয়ের মহী আর নেই

বক্সিং অঙ্গনের অতি পরিচিত মুখ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী। সাবেক বক্সার ও কোচ মহী আজ (মঙ্গলবার) ইন্তেকাল করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

বিজ্ঞাপন

মহী জাতীয় বক্সার ছিলেন। বক্সার হিসেবে অবসর নেওয়ার পর কোচ ও সংগঠকের ভূমিকায় কাজ করেছেন। জাতীয় পর্যায়ের অনেক বক্সার তার হাতে তৈরি। তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে প্রায় প্রতিদিনই শিশু কিশোরদের বক্সিং শেখাতেন। 

মহীর জীবন জুড়েই ছিল বক্সিং। বক্সার, কোচ, জাজ, কর্মকর্তা সব ভূমিকাতেই ছিলেন। ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক, রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ গ্রেড-২ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চিফ কোচ। বয়স ৬৬ হলেও তরুণদের মতো প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন। দীর্ঘদিন বক্সিংয়ের সঙ্গে থাকায় মহীর মৃত্যুতে বক্সিং অঙ্গনে গভীর শোক নেমেছে। তার চলে যাওয়া বক্সিংয়ের অপূরণীয় ক্ষতি। 

মহীর দুই ছেলের একজন সৈয়দ রাশেদ আহমেদ তুর্য ফুটবলার। জাতীয় যুব দলের স্কোয়াডে ছিলেন। আরামবাগের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন এক দশক আগে। এরপর আর ক্যারিয়ার সেভাবে এগোতে পারেনি। 

বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে জানাজা এবং খিলগাঁও তিলপাপাড়া কবরস্থানে মহীকে দাফন করা হবে। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। মহীর মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেক সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে। তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া এলাকায় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গও শোকাহত। 

পড়ুন:ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন