বিজ্ঞাপন

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনায় এসএসসি ও সমনমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ পাবলিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৬০ জন। এর মধ্যে এসএসসিতে ১৬৬ জন,দাখিলে ১৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ৩৫ জন উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

খুলনা জেলা প্রশাসন (আইসিটি ও কল্যাণ শাখা) সূত্রে জানা যায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২৬ হাজার ৭০০ জন। খুলনা ও মহানগরীর ৯৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে এসএসসি’র ৫৪টি কেন্দ্রে ২১ হাজার ৫১৭ জন, দাখিলের ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৫৮২ জন এবং এসএসসি ভোকেশনালের ২৭টি কেন্দ্রে ১ হাজার ৬০১ জন অংশগ্রহণ করার কথা ছিল। আজ মঙ্গলবার প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৭ হাজার ৫১৪ জন। সেই তুলনায় এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কম রয়েছে ৮১৪ জন।

পড়ুন- হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেখুন- নিজের ‘মৃত্যুসংবাদ’ শুনে নিজেই অবাক আব্দুল মজিদ! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন