মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দুইটার দিকে তিনি প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে বিভিন্ন ট্রেড, ভাষা শিক্ষা কার্যক্রম ও ড্রাইভিং প্রশিক্ষণ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রটির ছয়টি ট্রেড এবং চারটি ভাষা শিক্ষা কোর্স সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের মান ও ক্লাস পরিচালনা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নূর এ অতএব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পড়ুন- দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান


