বাঙালির প্রাণের উৎসব ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার চিরচেনা মেলার ঐতিহ্য এখন ক্রমেই বিলুপ্তির পথে। এমন আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচিত করার পাশাপাশি শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। তিনি আরও জানান, স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতেই এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজকদের কড়া নজর রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার ও শেখ সাহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত চৌধুরী জুয়েল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলেইমান রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সারুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মঞ্জু, যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী মেম্বার ও সাধারণ সম্পাদক ফিরোজুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মেলায় ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র, গ্রামীণ হস্তশিল্প, বিভিন্ন খাবারের স্টল এবং বিনোদনের নানা আয়োজন থাকায় স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


