চরফ্যাশনে তীব্র গরমের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। বিশেষ করে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ছাত্রাবাস কক্ষে ফ্যান না থাকায় পরীক্ষা চলাকালীন অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে দুই শিক্ষার্থী চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সানজিদা ও সামিয়া।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, চরফ্যাশন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয় দক্ষিনে ছাত্রাবাসে
২ রুমে কোন ফ্যান নেই। যার ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ২ পরীক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। ১জনকে নেয়া হয়েছে চরফ্যাশন হাসপাতালে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় চরফ্যাশন উপজেলার ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,৩১৫ জন। এর মধ্যে আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫,০৮৩ জন এবং অনুপস্থিত ছিল মোট ২৩২ জন শিক্ষার্থী। কেন্দ্রভিত্তিক হিসেবে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১,১০৭ জনের মধ্যে উপস্থিত ১,০৯২ ও অনুপস্থিত ১৫ জন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৭ জনের মধ্যে উপস্থিত ৪০৫ ও অনুপস্থিত ১২ জন, দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭৪ জনের মধ্যে উপস্থিত ৫৫৯ ও অনুপস্থিত ১৫ জন, চরফ্যাশন কারামাতিয়া কামিল এম.এ মাদ্রাসায় ৫৮৭ জনের মধ্যে উপস্থিত ৫৫৫ ও অনুপস্থিত ৩২ জন এবং উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসা ভোকেশনাল কেন্দ্রে ১১৫ জনের মধ্যে উপস্থিত ১০৯ ও অনুপস্থিত ৬ জন। সব মিলিয়ে উপজেলায় ২৩২ জন শিক্ষার্থীর অনুপস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা, বিশেষ করে দাখিল পর্যায়ে অনুপস্থিতির হার তুলনামূলক বেশি।
এদিকে এসএসসি পরীক্ষার কক্ষে ফ্যান না থাকায় একাধিক অভিভাবক সাংবাদিককের নিকট ক্ষোভ প্রকাশের পাশাপাশি জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষের কাছে ফ্যান লাগানের দাবি করেন।
চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তাছলিমা বেগম বলেন, আমাদের স্কুলের ছাত্রাবাস কক্ষে জানালা দিয়ে ব্যাপাক বাতাশ ভেতরে প্রবেশ করে,ফ্যান না থাকা পরীক্ষার্থী অসুস্থ অভিযোগটি সঠিক নয়।
এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এই প্রতিবেদককে বলেন, সেসব কক্ষে ফ্যান নেই,সেখানে ফ্যানের ব্যবস্হা করবো।
পড়ুন- বাংলাদেশে বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ বিলিয়ন ডলার
দেখুন- ইরান যু/দ্ধে/র প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার |


