বিজ্ঞাপন

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) এ আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নির্বাচনি নথি সংরক্ষণের নির্দেশ দেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিজয়ী হন।

অন্যদিকে ঝালকাঠি-1 (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন ড. ফয়জুল হক। এ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

পড়ুন: ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন