বিজ্ঞাপন

সংসদ সদস্য আতিকুর ও আল আমিন যুক্ত হলেন এনসিপির রাজনৈতিক পর্ষদে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে (পিসি) যুক্ত করা হয়েছে দলের দুই সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিনকে। আতিকুর কুড়িগ্রাম-২ আসন ও আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই দুজনকে যুক্ত করার পর এনসিপির রাজনৈতিক পর্ষদের মোট সদস্য ১২ জনে দাঁড়িয়েছে।

গতকাল মঙ্গলবার এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিনকে এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত করার কথা জানানো হয়। আতিকুর এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আল আমিন যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। তাঁদের মধ্যে আল আমিন এনসিপির শৃঙ্খলা কমিটিরও প্রধান।

আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। দুজনই একসময় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু একপর্যায়ে তাঁরা সেখান থেকে বের হয়ে আসেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর এনসিপি গঠিত হলে তাঁরা এই দলে যোগ দেন।

এই দুজন ছাড়া এনসিপির বর্তমান রাজনৈতিক পর্ষদের অন্য ১০ সদস্য হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক ((দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বিজ্ঞাপন

পড়ুন : জামায়াত জোটের এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন