বিজ্ঞাপন

বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা হবে না—ইরানের এমন ঘোষণার পর এই ঊর্ধ্বগতি দেখা যায়।

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গ্রিনিচ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়।

অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়।

তবে কিছু সময় পর দামে সামান্য সংশোধন দেখা যায়। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে, যার কারণে দামে ওঠানামা হচ্ছে।

পড়ুন: ইরানের তিন ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন