জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ধান ক্ষেত থেকে ড্রামে থাকা ১৫০ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমের চর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অকটেনের ড্রামটি উদ্ধার করেন।
জানা গেছে, অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা গুমের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ধান ক্ষেতে ড্রাম উদ্ধার করেন তিনি। এসময় ড্রামের ভেতরে থাকা ১৫০ লিটার জব্দ করা হয়।
পরিত্যক্ত অবস্থায় অকটেন উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।
বিজ্ঞাপন
পড়ুন : জামালপুরে এক গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদন্ডাদেশ


