বিজ্ঞাপন

ঢাকার তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ

রাজধানীতে তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নতুন করে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান দাবদাহ থেকে আপাতত স্বস্তি মিলছে না। বরং দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে উচ্চ আর্দ্রতার কারণে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮৫ শতাংশ, ফলে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে কয়েক গুণ।

এর আগে বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এই তাপমাত্রা আরও বাড়তে পারে, যা নগরবাসীর দুর্ভোগ আরও বাড়াবে।

পড়ুন: লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন