বিজ্ঞাপন

গাজীপুরে চলন্ত বাসে ডাকাতি, ময়মনসিংহ থেকে ২ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরে চলন্ত বাসে এক ব্যবসায়ীকে জিম্মি করে নগদ আট লাখ টাকাসহ মালামাল লুটের চাঞ্চল্যকর ঘটনায় ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ সদর থানার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাবেদ ইকবাল বাদল (৩২) ও মো. আব্দুল্লাহ আল মামুন (৩৮)। তারা দুজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত বছর ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে মো. ফুল মিয়া (আলমগীর) নামের এক ব্যবসায়ী টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে গাজীপুরের সালনা ফ্লাইওভার থেকে ঢাকা গামী ‌‘নেত্রকোনা-মোহনগঞ্জ’ যাতায়াতকারী যাত্রীবাহী বাসে ওঠেন। এ সময় তার কাছে ব্যবসায়িক নগদ আট লাখ টাকা এবং ৫৬ হাজার টাকার মালামাল ছিল।

বাসটিতে চালক ও হেলপারের যোগসাজশে আগে থেকেই যাত্রীবেশে ছয়-সাত জন ডাকাত অবস্থান করছিল। বাসটি টঙ্গীর দিকে না গিয়ে বিআরটিসির সামনের ইউটার্ন নিয়ে রাজেন্দ্রপুরের দিকে চলে যায়। এ সময় ডাকাতরা চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ী ফুল মিয়াকে সিটের সাথে বেঁধে ফেলে। এরপর তাকে এলোপাথাড়ি মারধর করে তার সঙ্গে থাকা সমস্ত নগদ অর্থ ও মালামাল লুট করে নেয়। পরে মাস্টারবাড়ী এলাকার জোসনা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে তাকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৬ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১৪ এর আভিযানিক দল ময়মনসিংহে অভিযান চালিয়ে এই দুই ডাকাতকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকা থেকে এই ডাকাতি মামলার আরেক সক্রিয় সদস্য মো. মোখলেছ মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পড়ুন- রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ, ঝুলে আছে হত্যা মামলার বিচার

দেখুন- চট্টগ্রামে ঐতিহ্যবাহী বলিখেলার ১১৭তম আসর বসছে কাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন