ভঙ্গুর রাষ্ট্রকে টেনে তুলবেন তারেক রহমান: ধর্ম প্রতিমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর রাষ্ট্রকে আবারও টেনে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

‎তিনি বলেন, দাঁড়ি-টুপি দেখলেই যারা মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছে, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি; দেশ ছেড়ে পালিয়েছে।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনো দিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের মানুষ আবারও মাঠে নামবে।”
‎
‎তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করা সম্ভব হবে।
‎
‎জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার অবদানের কথা স্মরণ করে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিল, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।”
‎
‎মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।
‎
‎এ ছাড়া সম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া সাহেব (শায়খুল হাদিস), মাওলানা মো. জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা মুফতি আবদুল কাদের, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা যাইনুল আবেদীন, ভারতের মাওলানা সাজিদুর রহমান, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা খুরশিদ আলম কাসেমীসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা।
‎
‎দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থী ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদ্রাসা ময়দানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদে আসর মাদ্রাসার মুহতামিম একরাম হোসাইন ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন