বিজ্ঞাপন

কেন মোস্তাফিজ ও নাহিদের এনওসি বাতিল করল বিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুমের শুরু থেকেই অংশ নিয়েছিলেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। দুজনই দারুণ ছন্দে ছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ খেলতে পিএসএলের মাঝপথেই দেশে ফিরে আসেন তারা।

বিজ্ঞাপন

সিরিজ শেষে আবার পিএসএলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এনওসি বা ছাড়পত্র বাতিল করেছে, যা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়।

মূলত, সিরিজের প্রথম ম্যাচের আগে ডান হাঁটুতে চোট পান মোস্তাফিজুর রহমান। এ কারণে তিনি প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। যদিও শেষ ম্যাচে দলে ফিরেছিলেন, এখনও পুরোপুরি সুস্থ নন তিনি।

তার বর্তমান শারীরিক অবস্থা ভালোভাবে মূল্যায়নের জন্য শিগগিরই একটি স্ক্যান করানো হবে। এরপর বিসিবির মেডিকেল টিমের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় নাহিদ রানাকেও পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পড়ুন:মাদুরোকে ধরার অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা গ্রেপ্তার, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

দেখুন:লিতুনজিরারাই নতুন বাংলাদেশের অনুপ্রেরণা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন