বিজ্ঞাপন

‎শিয়ালকে বাঁচাতে গিয়ে আহত কর্মী মন্জুকে দেখতে হাসপাতালে বিএনপির নেতাকর্মীর ভীড়

‎মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মনজু। কুড়িগ্রাম থেকে উলিপুর যাওয়ার পথে রাস্তা পারাপাররত একটি শিয়ালকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হন।

‎গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ খালেক। তিনি হাসপাতালে গিয়ে মনজুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, “চিন্তার কিছু নেই, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

‎এসময় তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

‎এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফা, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য মোঃ আজিজুল হক, জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব মোঃ ইদ্রীস আলীসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

‎পরিদর্শন শেষে হাসপাতাল চত্তরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ খালেক। এসময় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ অনান্যদের সাথে মতবিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন