বিজ্ঞাপন

মহাসড়কের পাশে সাবেক জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুলেট বৈরাগী (৩৮) নামের এক কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। চাকরির কারণে তিনি কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট বৈরাগী তার একমাত্র ছেলে। ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন।

শনিবার সকালে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে মহাসড়কের ধারে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মমিনুল হক বলেন, কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন