ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা দিনদিনই বাড়ছে । গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২৮জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে সাড়ে তিন বছর বয়সী ত্রিশালের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। গত ১৭ তারিখ থেকে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭জন শিশুর। রবিবার সকাল ৯টা পর্যন্ত ৮৪ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
গত ১৭ মার্চ থেকে হাসপাতালে ৮৫৬জন হাম রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ৭৫৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭জন শিশুর।
পড়ুন- নৈশ্যভোজে গুলির ঘটনায় ইরানের কোনো যোগসূত্র নেই: ট্রাম্প
দেখুন- হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি!


