বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও ব্যর্থ হয়েছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। এ সময় রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান।
হাইকোর্ট জানান, মামলার অগ্রগতি বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হলেও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতের কাছে সময় প্রার্থনা করলে রিটকারীদের পক্ষ থেকে ৩ মাস সময় দেওয়ার প্রস্তাব করা হয়। তবে আদালত শেষ পর্যন্ত ৬ মাস সময় মঞ্জুর করেন।
শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, বহুল আলোচিত এই মামলায় ১৩ বছরেও চার্জশিট দাখিল করতে না পারা অত্যন্ত বেদনাদায়ক।
এর আগে, গত বছরের ২৩ অক্টোবর একই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট।
পড়ুন: রাতে আবারও ইসলামাবাদে ফিরছে ইরানি প্রতিনিধিদল
আর/


