বিজ্ঞাপন

মেয়েদের শিক্ষায় বিশেষ উদ্যোগ অব্যাহত থাকবে : মন্ত্রী দুলু

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মেয়েদের লেখাপড়া অবৈতনিক করা হয়েছে। তাদের ড্রেস ও জুতা দেওয়া হচ্ছে। কেউ যেন শিক্ষার বাইরে না থাকে, সে জন্য বাইসাইকেলও দেওয়া হয়েছে। যাতে মেয়েরা দলবদ্ধভাবে নিরাপদে স্কুলে যেতে পারে এবং ইভটিজিংয়ের শিকার না হয়।

রবিবার (২৬ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্ত, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপকারভোগীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, হুইলচেয়ার ও বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মন্ত্রী আরও জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

পড়ুন-প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

দেখুন-স্পেনকে ন্যাটো থেকে বের করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন