ঢাকার দোহার উপজেলায় শিউলি (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার।
সোমবার দুপুরে একটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিউলি মাহমুদপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকার মহিউদ্দিনের স্ত্রী ছিলেন। নিহত শিউলির পিতার নাম শেখ ইউসুফ।
নিহতের বোন শেফালী জানান, তার বোন শিউলি মানসিক ভাবে অসুস্থ ছিলো। কিছুদিন আগেও তার বাবার বাড়ি কার্তিকপুর ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়েও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। হঠাৎ আজ দুপুরে ১টার দিকে ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে দোহার থানার এসআই হামিদুর রহমান জানান আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন- আসছে সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান
দেখুন- দেড় মাস ধরে খালি বাকলিয়া এসিল্যান্ড পদ, ভোগান্তিতে স্থানীয়রা


