বিজ্ঞাপন

ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল ভৈরবে উদ্ধার, হাইওয়ে পুলিশের সাফল্য

ঢাকার উত্তরখান এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের সময় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে ভৈরব হাইওয়ে থানার এসআই রুকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কে রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রায়পুরার জঙ্গলী শিবপুর বাজারের উত্তরে মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।


সেখানে একটি ব্রিজের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির চেসিস নম্বর RMBL-ED11F-141226 এবং ইঞ্জিন নম্বর BGAS-223716।


পরবর্তীতে হাইওয়ে পুলিশ মোটরসাইকেলটির প্রকৃত মালিক শনাক্তে কাজ শুরু করে। তদন্তে জানা যায়, একই দিন ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার উত্তরখান থানার আওতাধীন আলাউদ্দিন চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বাসা থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক উত্তরখান থানায় অভিযোগ দায়ের করেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।


প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত: ডা. জাহেদ

দেখুন- এবার ঘাঁটি হারিয়ে পথে বসেছে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সব খবর!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন