বিজ্ঞাপন

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু, যা জানা জরুরি

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে আবেদন শুরু হয়েছে । জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। 

বিজ্ঞাপন

চাকরির বিবরণ

পদের নাম: এএসআই (নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ—স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।

নারী প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।

আবেদনের নিয়ম

প্রথম ধাপ:

http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।

দ্বিতীয় ধাপ:

প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস (SMS): ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে;

দ্বিতীয় এসএমএস (SMS): ASI Yes PIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর।

বেতন-ভাতা

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

প্রশিক্ষণকালীন: সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

নিয়োগের ধাপসমূহ

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং ৪৮ টাকা ফি প্রদানের পর প্রার্থীরা User ID পাবেন।

এরপর প্রিলিমিনারি স্ক্রিনিং এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ধাপে আবেদন ফি ১১২ টাকা (টেলিটের মাধ্যমে জমা দিতে হবে)।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগবিধি মোতাবেক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার কেন্দ্র ও তারিখ

জেলার নাম: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা।

তারিখ ও সময়: ১৮, ১৯ ও ২০ জুন ২০২৬, সকাল ৮:০০টা।

জেলার নাম: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী।

তারিখ ও সময়: ২১, ২২ ও ২৩ জুন ২০২৬, সকাল ৮.০০টা।

জেলার নাম: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান।

তারিখ ও সময়: ২৪, ২৫ ও ২৬ জুন ২০২৬, সকাল ৮.০০টা।

জেলার নাম: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল।

তারিখ ও সময়: ২৭, ২৮ ও ২৯ জুন, ২০২৬, সকাল ৮.০০টা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা

আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১:৫৯টা।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা–সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেজসহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

পড়ুন:নির্বাচনী মাঠে রাজের হয়ে প্রচারে শুভশ্রী গাঙ্গুলি

দেখুন:ইরানের যে শক্তিতে কাঁপছে ট্রাম্প-নেতানিয়াহু! 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন