বিজ্ঞাপন

দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতেই তিনি এ তথ্য দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে ‘জঙ্গি’ শব্দের কোনো অস্তিত্ব নেই।”

তিনি আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিবাদী শাসনের সময় রাজনৈতিক ফায়দা হাসিল এবং বিরোধীদের দমনের হাতিয়ার হিসেবে ‘জঙ্গি’ শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো।”

তবে বর্তমানে দেশে এ ধরনের কোনো কর্মকাণ্ডের তথ্য নেই এবং জনগণের মধ্যে সেই ভীতিকর পরিস্থিতিও আর বিদ্যমান নয়, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশের পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পড়ুন: ‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন