বিজ্ঞাপন

হঠাৎ বজ্রপাতে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, মাটিতে লুটিয়ে পড়েন বাবা

রাজবাড়ীতে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সকালে সাড়ে তিন বছর বয়সী ছোট্ট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হয়েছিলেন তিনি। পথেই হঠাৎ বজ্রপাত হয়, প্রচণ্ড আঘাতে কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সাফিয়া, আর মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে বসবাস করছেন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মিজানপুর ইউনিয়নে বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন, আমাদের লোক ঘটনাস্থলে গেছে।

পড়ুন: যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ হস্তান্তর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন