বিজ্ঞাপন

নওগাঁয় ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা বিষয়ক নওগাঁয় ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের হোটেল আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং একশনএইড বাংলাদেশ ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক আকতার হোসেন, নাগরিক সংযোগ সিএসও হাব-এর সভাপতি ফজলুল হক খান, এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম, বাংলাভিশনের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন, উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার সুমী, নিশান এনজিও-র পরিচালক মাহিদুর রহমান, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন এবং জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডাসহ নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁর ১৯টি সিএসও-এর সদস্যবৃন্দরা উস্থিত ছিলেন।

পুরো কর্মশালাটি পরিচালনা করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মবিলাইজেশন) হাফিজুর রহমান এবং একশনএইড-সুশীল প্রকল্পের ম্যানেজার ও একশনএইড বাংলাদেশ-এর (উইম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুইটি) ডেপুটি ম্যানেজার মৌসুমী বিশ্বাস।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে নাগরিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে সিএসও-দের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও সুপারিশসমূহ জাতীয় পর্যায়ের নীতি সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা আইন ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ের ওপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ অংশগ্রহণের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সুশীল সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপ হোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য হলো আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন