বিজ্ঞাপন

৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে জাতীয় চা দিবস

দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উপসচিব তানিয়া আফরোজের সই করা ওই পরিপত্রে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে। এ ক্ষেত্রে ‘জাতীয় চা দিবস’ মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।

পরিপত্রে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবসের’ তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ওইদিন বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে আসছে। প্রতিবেশী ভারতসহ চা উৎপাদনকারী বেশকিছু দেশ একই দিনে দিবসটি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেও একই দিনে দিবসটি পালনের প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পিএসএলের ফাইনাল খেলতে নাহিদ রানা যাচ্ছেন পাকিস্তানে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন